শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২১-১২-০৯
এই বছর বিশ্বের চলচ্চিত্র প্রাঙ্গনে বহুল আলোচিত দুটি ছবি ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনা জলের কাব্য’। দুটি ছবি এবার কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা MISAFF-এ তিনটি পুরস্কার জয় করেছে। তারমধ্যে ‘নোনা জলের কাব্য’ জিতেছে দুটি পুরস্কার।
ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক এবং চিত্রগ্রাহক চানানুন চোতরুনগ্রজ পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার।
আর ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার।
পরিচালক সুমিত জানান, বিচারকেরা ‘নোনা জলের কাব্য’ দেখে খুব প্রশংসা করেছেন। ছবির অসাধারণ গল্প, চিত্রগ্রহণ, নির্মাণের প্রেক্ষাপট, জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা, এবং সবার অভিনয় তাদের মনে দাগ কেটেছে। তাদের ভাষ্য, ‘চানানুন চোতরুনগ্রজ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত অসম্ভব দুর্গম একটি জায়গার দুর্লভ কিছু চিত্র ধারণ করেছেন।’
MISAFF-এর পরিচালক আরশাদ খান বলেছেন, ‘নোনা জলের কাব্য’ বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করলো। এমনকি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্যও এটি নতুন একটি মানদণ্ড।’
বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র’ - NETPAC পুরস্কার জিতেছে ‘নোনা জলের কাব্য’। গেল কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
রেহানা নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবারের ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড’ আসরের সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন বাঁধন।
লন্ডন, বুসান ও সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ছবি দুটি এই মুহূর্তে ঢাকার স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে চলছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited